স্টাফ রিপোর্টার : পাবনার সাংবাদিকতার নতুন দিকপাল অ্যাডভোকেট শফিকুল ইসলাম িিশবলী এবং প্রবীণ সাংবাদিক সেরাজুল ইসলাম তোতাকে স্মরণ করেছে পাবনা প্রেসক্লাব। গতকাল মঙ্গলবার রাতে ক্লাবের সাবেক কার্যকরী পরিষদের সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম শিবলী এবং প্রবীণ সদস্য এডভোকেট সিরাজুল ইসলাম তোতার মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয় স্মরণ সভা। ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের পচিালনায় স্মরণসভায় স্বাগত বক্তব্য দেন ক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদ। সভায় আরও বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, কার্যকরি কমিটির সদস্য রাজিউর রহমান রুমী, জহুরুল ইসলাম, কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট, ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার, সদ্য নির্বাচিত দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, ক্লাবের সদস্য মুস্তাফিজুর রহমান রাসেল প্রমূখ। মেষে ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান মরহুম সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
