আটঘরিয়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আটঘরিয়া উপজেলা শাখার আহবায়ক কমিটির সকল যুগ্ম আহবায়কের সাথে আলাপ আলোচনা না করে অর্থ বাণিজ্যের বিনিময়ে গঠিত ৫টি ইউনিয়নের অবৈধ নব আহবায়ক কমিটি বাতিল করতে হবে এবং উপজেলা যুবদলের আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জুকে স্থানীভাবে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল”করেছে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান উজ্জলের নেতৃত্বে নেতাকর্মীরা। দেবোত্তর বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল দেবোত্তর বাজারের স্থানীয় সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান উজ্জল, যুগ্ম আহবায়ক আতাউর রহমান, আনারুল হক শামীম, ইসমাইল হোসেন মধু,সদস্য রাসেল, পারভেজ রানা, ইমরান হোসেন, অপু প্রমূখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
