স্টাফ রিপোর্টার : চাটমোহর উপজেলার জালেশ^র গ্রামে খেলতে খেলতে সকলের পুকুরের পানিতে ডুবে আবিহা জান্নাত নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। সে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামের ইজাজুল ইসলামের মেয়ে। নিহতের পরিবার সুত্রে জানান, মঙ্গলবার বিকেলে শিশু আবিহা জান্নাত খেলতে খেলতে বাড়ির সকলের অগোচরে পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে অনেক খোজাখুজি করে না পেয়ে পুকুরের পানিতে ভাসতে দেখে এলাকাবাসী তাকে মৃত অবস্থায় পানি থেকে মৃতদেহ উদ্ধার করে। পানিতে ডুবে শিশু আবিহার মৃত্যুও বিষয়টি নিশ্চিত করেছেন গুনাইগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রজব আলী বাবলু।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
