শহর প্রতিনিধি ; জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা সাফল্য অর্জণ করেছে। ইসলামিক ফাউন্ডেশন পাবনা জেলা কার্যালয়, আয়োজিত জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এ পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের চারজন শিক্ষার্থী ৭টি বিষয়ে অংশ নিয়ে দুটিতে প্রথম ও চারটিতে দ্বিতীয় স্থান লাভ করেছে। বিজয়ীরা হল: ক-গ্রুপে তাজকিয়াতুন মাইশা আবৃত্তিতে প্রথম ও ইসলামী গানে দ্বিতীয়, খ- গ্রুপে নওসিন ইকফাত ইসলামী কুইজ ও উপস্থিত বক্তব্যে দ্বিতীয়, নাফিজ রওনক ইসলামী গানে প্রথম স্থান এবং শাহরুক খান মুবিন রচনায় দ্বিতীয় স্থান লাভ করেছে। শিক্ষার্থীদের এমন সাফল্যে সবার প্রতি শুভেচ্ছাসহ শুভকামনা জানিয়েছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শিবজিত কুমার নাগ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
