স্টাফ রিপোর্টার : হত্যা মামলার এক এজাহারনামীয় পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সিপিসি-২, পাবনা এর অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে ১৯ নভেম্বর রাতে জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। ধৃত শ্রী রাজ ওরফে মেথর রাজ পাওয়া হাউজ পাড়ার প্রয়াত দিলিপ কুমারের ছেলে। র্যাব জানায়, সে পাবনা সদর থানার মামলা নং-৪১, তারিখ-১৯ নভেম্বর ২০২৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ মুলের হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী। উক্ত আসামীর বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
