স্টাফ রিপোর্টার : অবসরপ্রাপ্ত ইনকাম ট্যাক্স ইনসপেক্টর আলহাজ¦ মজিবর রহমান গতকাল সকাল ছয়টায় শহরের কাচারীপাড়াস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত অসুস্থতায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে……রাজেউন)। তিনি পাবনা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন স্বপনের পিতা। তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি ৩ ছেলে, ১ মেয়ে, নাতি নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর জেনে অসংখ্য মানুষ ছুটে যান তার বাড়িতে। গতকাল বাদ যোহর জিসিআই স্কুল মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা এবং বাদ আসর তার গ্রামের বাড়ি সাঁথিয়ার জোড়গাছা ঈদগাহ মাঠে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দুটি জানাজাতেই শরিক হন বিপুল সংখ্যক মানুষ। তাকে সাঁথিয়ার জোড়গাছা গোরস্থানে দাফন করা হয়েছে। এদিকে মরহুমের পরিবারের পক্ষ থেকে সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে তার জন্য দোয়া কামনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
