স্টাফ রিপোর্টার : অগ্নি নির্বাপক যন্ত্র রিফিল করার সময়ে বিস্ফোরণে ফায়ার সার্ভিসের গাড়ি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১ জন। মঙ্গলবার রাতে জেলার সাঁথিয়ার কাশীনাথপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক (৩৫) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি শেলা চাপড়ি গ্রামের আব্দুস সালাম মোল্লার ছেলে। তিনি কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের গাড়ি চালক ছিলেন। আর আহত জব্বার আলী (২৫) নীলফামারী জেলার বাসিন্দা. তিনি কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনে বাবুর্চি হিসেবে কাজ করেন। কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপাপ্ত কর্মকর্তা লিডার আহসান আলী জানান, কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনে প্রায় ৪ বছর ধরে বাবুর্চির কাজ করেন আউটসোর্সিং এ নিয়োগপ্রাপ্ত জব্বার আলী। পাশাপাশি তিনি কাশিনাথপুর বাজারের পাশে বন্টু বার্ড ইম্পেরিয়াল স্কুলের পুরাতন একটি কক্ষ ভাড়া নিয়ে অগ্নি নির্বাপক যন্ত্র রিফিল করার ব্যবসা করতেন। বাবুর্চি জব্বারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল গাড়ি চালক আব্দুর রাজ্জাকের। তিনি আরও জানান, রাতে মোটরসাইকেলে আব্দুর রাজ্জাককে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যান জব্বার। সেখানে অগ্নি নির্বাপক যন্ত্র রিফিল করার সময়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় দুইজনই গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গাড়ি চালক রাজ্জাককে মৃত ঘোষণা করেন। আহত বাবুর্চি জব্বার আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
