মাসুদ রানা : আটঘরিয়ার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক আফতাব হোসেন উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও বিদ্যালয়টি শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়। অপরদিকে বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল হালিম ও সিনিয়র শিক্ষক আব্দুল করিমের বিদায় জনিত সংবর্ধনাও অনুষ্ঠিত হয়। গতকাল প্রধান শিক্ষক আফতাব হোসেনের সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য দেন মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান, বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডঃ প্রফেসর মুহাম্মদ ইদ্রিস আলীর স্ত্রী বেগম সালেহা মনা, সাবেক শিক্ষক সোলায়মান হোসেন, সিনিয়র শিক্ষক আব্দুস সবুর খান, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন নবম শ্রেণীর ছাত্রী রাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আসলাম হোসেন ও জাহিদুল ইসলাম। অনুষ্ঠান শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদেরকে সাথে নিয়ে বিশেষ দোয়া করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
