স্টাফ রিপোর্টার : দোগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সদর থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ ইসলাম আলী প্রামানিক গতকাল শুক্রবার রাত সোয়া আটটার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে… রাজেউন)। তিনি দোগাছি ইউনিয়নের পশ্চিমপাড়ার মরহুম চাঁদ আলী প্রামানিকের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি ১ ছেলে, ৪ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর জেনে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এড. শামছুর রহমান শিমুল বিশ^াসসহ দলের নেতাকর্মীরা তার বাড়িতে ছুটে যান ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। আজ সকাল নয়টায় দোগাছি স্কুল এন্ড কলেজ মাঠে নামাজে জানাজা শেষে তাকে মনিপুর গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিকভাবে জানানো হযেছে। একইসাথে সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
