স্টাফ রিপোর্টার : পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে চৌকষ অভিযানিক দল গতকাল দুপুরে জেলার ঈশ^রদী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মিলন হোসেন মালিথা (৩৬) কে গ্রেফতার করে। ধৃত মিলন মালিথা ঈশ^রদীর মানিকনগর পূর্বপাড়ার আকমল হোসেন মালিথার ছেলে। র্যাব জানায়, উক্ত আসামী একজন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে অন্তরঙ্গ ছবি এবং ভিডিও ধারণ করে। পরবর্তীতে উল্লেখিত ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে তার মান-মর্যাদা হানি করার হুমকি প্রদান করে। একপর্যায়ে ভিকটিম বাধ্য হয়ে তার বিরুদ্ধে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে উক্ত আসামীকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
