স্টাফ রিপোর্টার : সদর উপজেলা পরিষদের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। গতকাল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম সততার সাথে দল নিরপেক্ষভাবে পেশাগত দায়িত্ব পালনের আহবান জানান। কোনো সেক্টরের কোনো মানুষের অনিয়ম সহ্য করা হবে না। সকলকে নিজ নিজ পরিসর থেকে দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। মানুষের সেবা নিশ্চিত করতে হবে। মানুষের ভরসার জায়গাকে জয় করতে হবে। সভায় সদরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
