স্টাফ রিপোর্টার : বেড়া উপজেলার আমিনপুর থানার আওতাধীন ঘোপসিলন্দা গ্রামের যমুনা নদীর পাড়ে গিফ ফাউন্ডেশনের রোপণ করা কয়েকশ গাছের চারা কেটে নিয়েছে দুর্জনেরা। নতুনভাবে রোপণ করনা হলেও তাও কেটে নিচ্ছে তারা। এ যেনো গাছের ও প্রকৃতির সাথে শত্রুতা। বিষয়টি সার্বজনীন বিধায় এলাকাতে সূধী সমাজে বিষয়টি আলোচিত হয়েছে ও প্রশাসন যেনো এ বিষয়ে উদ্যোগী হয় সেটিও প্রত্যাশা করছেন তারা। মানব কল্যাণী অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গিফ ফাউন্ডেশনের পক্ষ থেকে যমুনা নদীর দুধারে সৌন্দর্য্য বৃদ্ধিসহ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জনকল্যাণে এসব গাছের চারা রোপন করা হয়। উক্ত এলাকার বাসিন্দা বর্তমানে প্রবাসী হামিদুর রহমান বাবু ও তার স্ত্রী সালমা খানম এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তারা এলাকার কিছু মানবপ্রেমী যুবকদেরকে সাথে নিয়ে জনকল্যাণে নানামূখী উদ্যোগ গ্রহন করেন। বিণামূল্যে মেডিকেল ক্যাম্প করে অসহায় মানুষদের সেবা নিশ্চতসহ প্রয়োজনীয় ওষুধ প্রদান, বন্যার্তদের মাঝে খাবারসহ প্রয়োজনীয় দ্রব্য বিতরণ, অসহায় পরিবারের মেয়েদের বিয়েতে সহায়তা, বৃক্ষরোপণসহ মানব কল্যাণী অনেক কাজ তারা এলাকাতে করেছেন ও এখনো করে যাচ্ছেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় যে, গাছের চারাগুলো রোপন করা হয়েছে গ্রামের মানুষদেরই কল্যাণে, যমুনার দুধারে এভাবে গাছের চারাগুলো বড় হয়ে সেখানে এক সময়ে সুন্দর একটি দৃশ্যপট তৈরি হবে, নান্দনিকতার পাশাপাশি অক্সিজেনের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নদীর পাড়ে বিনাশর্তে রোপণ করা এসব গাছগুলো। এদিকে ঐ এলাকার স্থানীয় সূধীজন প্রশাসনের নানামূখী কাজের মাঝেও এসব দিকে নজরদারি করে আগামী প্রজন্মের জন্য সুন্দর ও সুস্থ একটি পরিবেশ নিশ্চিত করতে বিষয়টির প্রতি তাদের পদক্ষেপ প্রত্যাশা করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
