স্টাফ রিপোর্টার : ঈশ^রদীতে ৮ শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল। ঈশ^রদী রেলওয়ে বাজারের রিক্সা সমিতি মার্কেটের ফলের দোকানের সামনে থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন পাবনা সদর থানার কাশিপুর গ্রামের মৃত মুক্তার হোসেনের ছেলে আলামিন ওরফে মুন্না (৩২) ও সুজানগর থানার খা পাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে আনোয়ার হোসেন শামীম (২৯)। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল (ঈশ^রদী) এর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন। পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, মুন্না ও শামীম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আটকের পরে মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
