স্টাফ রিপোর্টার : বিদেশী উন্নয়ন সংস্থা “রিপাবলিক অফ তুর্কি মিনিস্ট্রি অফ কালচার এন্ড টুরিজম” (টিকা)’র সহযোগিতায় শতাধিক নারীকে সেলাই মেশিন ও অর্ধশত কৃষক-কৃষাণীর মাঝে গাভী গরু বিতরণ করা করা হয়েছে। গতকাল শুক্রবার (১ নভেম্বর) সকালে পাবনা সদরের কুঠিপাড়া এলাকায় আলহাজ আহেদ আলী বিশ^াস কলেজ মাঠে এই উপহার সামগ্রী উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়। আলহাজ¦ আহেদ আলী বিশ^াস (এবি) ট্রাস্টের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ট্রাস্টের সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম। এ সময় টিকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শেভকি মার্ট বারিশ, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মুহাম্মদ আলী আর্মান উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আরজুমান আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, দারুল আমান ট্রাষ্টের সেক্রেটারি নেছার আহমেদ নান্নু, এ বি ট্রাষ্টের সাধারন সম্পাদক লুৎফর রহমান বাবুল বিশ^াসসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা ভিশনের জেলা প্রতিনিধি আখিনুর ইসলাম রেমন। অনুষ্ঠানে স্থানীয় সূধীজন অংশ নেন। পাবনাতে এই প্রথমবারেরমত তুর্কি প্রতিষ্ঠান টিকা আত্মমানবতার কল্যাণে দরিদ্র অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে নারীদের জন্য সেলাই মেশিন ও কৃষক ও কৃষাণীদের জন্য উন্নত জাতের গাভী গরু বিতরণে আর্থিক সহযোগিতা করেন। এসময় টিকার কান্ট্রি ডিরেক্টর শেভকি মার্ট বারিশ উপকারভোগীদের উদেশ্যে বলেন, এই উপহার আমরা তোমাদের দিয়েছি যাতে তোমরা নিজেরা উদ্যোগী হয়ে কাজ শিখে নিজের আয়ে চলতে পারো। আর উন্নত জাতের গাভী গরু লালন পালন করে দুধ থেকে থেকে তোমাদের পুষ্টির চাহিদা পূরণ হবে অন্যদিকে সেখান থেকে অর্থ উপার্জন করে পরিবারকে সহযোগিতা করতে পারবে। তবে আমরা দেখতে চাই তোমরা আমাদের এই সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছো। যদি কেউ আরো এগিয়ে যেতে চাও আমাদের প্রতিষ্ঠান টিকা তোমাদের পাশে থাকবে। আগামীতেও তোমাদের উন্নত জীবন ধারনের জন্য আমরা তোমাদের পাশে থাকবো বলে প্রতিশ্রুতি দেন তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
