স্টাফ রিপোর্টার : চুরির ১০ দিন পর ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে ভাঙ্গুড়া থানা পুলিশ আটকৃত চোর সানোয়ার হোসেনের বাড়ির গোয়াল ঘরের মেঝের মাটির খুঁড়ে এগুলো উদ্ধার করে পুলিশ। এই ঘটনাকে ভাঙ্গুড়ার মানুষ পুলিশের বড় ধরনের সফলতা বলে প্রশংসা করছেন। জানা যায়, ভাঙ্গুড়া পৌর শহরের শরৎনগর বাজারের আফরোজা পারভিন ইতি ও ইকবাল হোসেন শিক্ষক দম্পতির বাসা থেকে ১০ দিন আগে দিনের বেলায় বাসার তালা ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ পঁচাশি হাজার টাকা চুরি করে চোর। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে এ ঘটনায় জড়িত সন্দেহে জেলার বেড়া উপজেলার সাংশানেল গ্রাম থেকে সানোয়ার হোসেন (৪২) নামে এক চোরকে আটক করে পুলিশ। আদালত সানোয়ার হোসেনকে রিমান্ডে দেয়। এতে চোর সানোয়ার হোসেনের দেয়া তথ্য মতে পুলিশ শুক্রবার সানোয়ারের গ্রামের বাড়িতে গোয়াল ঘরের মেঝে খুঁড়ে এই স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করে। এই স্বর্ণালংকার ও টাকা দেখে এই দম্পতি নিজেদের বলে দাবি করেন। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, গত ২০ অক্টোবর সকাল ১১টার দিকে দরজার তালা ভেঙ্গে ঐ দম্পতির বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়। পরে সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখে অনুসন্ধ্যানের এক পর্যায়ে সানোয়ার হোসেনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার আদালত থেকে তাকে রিমান্ডে এনে অভিযান পরিচালনা করা হয়। এ ব্যাপারে থানায় চুরির মামলা দায়ের হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
