স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় সদরের গাছপাড়া মোড়ে অনুষ্ঠিত এ কর্মর্সচিতে প্রধান অতিথির বক্তব্য দেন সদর থানা বিএনপির সাবেক সভাপতি এ কে এম মুসা। প্রধান বক্তার বক্তব্য দেন সদর থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রেহানুল ইসলাম বুলাল। অন্যদের মাঝে বক্তব্য দেন সদর পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম লালু, সদর থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি এডভোকেট রাজিউর রহমান রঞ্জু, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোসাদ্দেক আলী মানু, জিয়া মঞ্চের সভাপতি হুমায়ন কবির রাজ, পৌর সাত নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহাদত হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সম্পাদক মাহমুদুল হাসান সরকার প্রমূখ। আব্দুল গাফফারের সভাপতিত্বে ও মো. আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
