সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরে গতকাল বুধবার জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে এক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ওইদিন সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখার পাশাপাশি ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. মোঃ জামাল উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও কৃষক আব্দুল হাকিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারুখ হোসেন চৌধুরী ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেক। অনুষ্ঠান পরিচালনা করেন এসএপিপিও আলমগীর হোসেন। উল্লেখ্য এ বছর জাতীয় ইঁদুর নিধন অভিযানে বিভিন্ন প্রজাতির ইঁদুর প্রদর্শন করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
