স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেছেন, রাজনীতি ছিল রাজার নীতি, আর আওয়ামীলীগ বানিয়েছিল সেটা দুর্নীতির নীতি। সেই জায়গা থেকে আমরা করতে চাই জনবান্ধব নীতি, জনমানুষের নীতি, মেধার নীতি এবং উন্নতির নীতি। সেটাই হোক রাজনীতির মূল নীতি। গতকাল বুধবার দুপুরে দুটি কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীর চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের এই মতবিনিময় সভা সরকারি এডওয়ার্ড কলেজে ও শহীদ বুলবুল কলেজে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। তিনি বলেন, ‘আমরা দেশটাকে নতুন করে গড়তে চাই। সেই লক্ষ্যে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তাদের প্রত্যাশার কথা জেনেছি। তাদের দাবি দাওয়াগুলো কলেজের অধ্যক্ষের কাছে তুলে ধরেছি। সাধারণ শিক্ষার্থীরা যাতে জানতে পারে তাদের ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে। সাধারণ মানুষ যেমন বাংলাদেশ চান, সেই বাংলাদেশ গড়ার রূপকার হলেন তারেক রহমান। আমরা তার ৩১ দফা সবার কাছে তুলে ধরছি। এই দফার মধ্যে সাধারণ মানুষের সকল উত্তর রয়েছে। এ সময় অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ও মোকছেদুল মোমিন মিথুন, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্সসহ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
