স্টাফ রিপোর্টার : তৃতীয়বারের মতো দশদিনব্যাপী উদ্যোক্তা মেলা আজ শুরু হবে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে। এই মেলার আয়োজন করেছে ফেসবুক গ্রুপ ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন অল ইন ওয়ান প্লাটফর্ম। উদ্বোধন অনুষ্ঠানে অতিথি থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়াল মিয়া, সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ফাতেমা খাতুন। অল ইন ওয়ান প্লাটফর্মের চিফ অ্যাডমিন নাজনিন খান কেয়া জানান, মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের বাড়িতে তৈরি খাবার, ফুচকা, পানি পুরি, হস্ত শিল্প, ছোট ও বড়দের বিভিন্ন রকমের পোশাক, গহনা, কসমেটিক, বনজ গাছ, শীতের চাদরসহ সকল ধরনের পণ্য প্রদর্শন ও বিপণনের ব্যবস্থা থাকবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
