সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ ২০০৬ সালের ২৮ আক্টোবর ঢাকা বাইতুল মোকাররম মসজিদ চত্বরে আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠা হামলায় জামাত-শিবিরের কর্মীরা নৃশংসভাবে হত্যা হওয়ার প্রতিবাদে গতকাল সোমবার সারা দেশের ন্যায় পাবনার সুজানগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগেও এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওইদিন বাদ যোহর হাজার হাজার জামাত-শিবিরের অংশ গ্রহণে উপজেলা মডেল মসজিদ চত্বর থেকে বের হওয়া ওই বিক্ষোভ মিছিলটি সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুজানগর পৌর সভা চত্বরে এক প্রতিবাদ সমাবেশ করে। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক মোঃ হেসাব উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারী টুটুল হোসাইন বিশ্বাসের সঞ্চলনায় অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওঃ জহুরুল ইসলাম ও পাবনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ রেজাউল করিম। এতে আরো বক্তব্য রাখেন সুজানগর পৌর জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক ফারুকী আযম ও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ আব্দুল মোমিন। বক্তারা জামাত-শিবিরের নেতা-কর্মীদের নৃশংসভাবে হত্যাকারী আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
