স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে চাটমোহর উপজেলা যুবদল। রোববার বিকালে উপজেলার রেলবাজারে এ কর্মসূচী পালন করে নেতা কর্মীরা। পৌর যুবদলের আহ্বায়ক তানভির জুয়েল লিখনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু। জেলা যুবদলের সাবেক সহ সভাপতি কে এম সাইদ উল ইসলাম কাফির উদ্বোধনে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস আলো। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ, মূলগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিলন মল্লিক, পার্শডাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাসুম রানা, উপজেলা যুবদলের সদস্য ইমরান শুভ, মূলগ্রাম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাকিব হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম প্রমূখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫০ জন দু:স্থ রুগীর প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান ও বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ গাছ মানুষের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়নে ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রনি সরকার।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
