ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর পৌর মুক্তমঞ্চে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু তালেবের সভাপতিত্বে গতকাল বিকালে পৌর মুক্তমঞ্চে পল্টন গণহত্যা দিবস পালিত হয়। উপজেলা সেক্রেটারী জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক ভাইস চেয়ারম্যান শাপিনুর ইসলাম, ফরিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল করিম সরকার, ডেমরা ইউনিয়ন সভাপতি মাও: আফজাল হোসেন, পুংগলী ইউনিয়ন সভাপতি মাও: আব্দুল আলীম, ফরিদপুর ইউনিয়ন দক্ষিণের সভাপতি মাও: ইসমাইল হোসেন, দক্ষিণের সভাপতি জাহিদ হোসেন মাস্টার, উপজেলা সাংগঠনিক সেক্রেটারী হাফেজ রওশন আলম, হাদল ইউনিয়ন সভাপতি আব্দুল হাই প্রমুখ। বক্তারা পল্টন হত্যাসহ সকল হত্যাকান্ডের বিচারের আহ্বান জানান। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আগামী দিনে বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে জামায়াতে ইসলামী বাংলাদেশ বদ্ধ পরিকর বলে উল্লেখ করেন বক্তারা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
