নিজস্ব প্রতিনিধি : কবিতা আবৃতি আলোচনা ও নাচ গানের মধ্যে দিয়ে উত্তরণ আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হয়। উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি গীতিকার ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন রানা গ্রুপের চেয়ারম্যান ও উত্তরণের উপদেষ্টা রুহুল আমীন বিশ^াস রানা। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, এমএস ল্যাবরেটরির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম ফারুক, কবি প্রফেসর হাসানুজ্জামান ও রাজশাহীর কবি ও সম্পাদক শফিক আজিজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী। এ ছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবি তৌহিদা জ্যোতি (নীলফামারী) ,কবি ও সংগঠক মতিয়ারা মুক্তা (টাঙ্গাইল), কবি ও গবেষক প্রত্যয় হামিদ (নাটোর), বাচিকশিল্পী জেসমিন বন্যা (ঢাকা), কবি জামাল দ্বীন সুমন (রাজশাহী), শিক্ষাবিদ আব্দুদ দাইন সরকার (পাবনা), কবি আসমান আলী (কুষ্টিয়া), কবি অনিক ইসলাম (রাজশাহী) চলচ্চিত্রকার দেওয়ান বাদল (পাবনা), আলী আকবর মিঞা রাজু, কবি আদ্যনাথ ঘোষ, মাসুদ আলম বাবুল (পটুয়াখালী)। এছাড়াও দেশের অনান্য জেলা থেকে কবি সাহিত্যিক অংশ নেন। অনুষ্ঠানে গান,কবিতা আবৃত্তি, কবি কণ্ঠে কবিতা পাঠ, শিশু কিশোর দের কবিতা আবৃত্তি ও মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়। অতিথি দের আলোচনায় উত্তরণ পাবনার এই সাংস্কৃতিক উৎসব দেশের সাহিত্য সাংস্কৃতিক চর্চাকে উত্তরোত্তর বিশ^ব্যাপি ছড়িয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সরকারি পৃষ্টপোষকতা থাকলে এমন আয়োজনে দেশ এগিয়ে যাবে বলে মনে করেন বক্তারা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সৈয়দা জহুরা ইরা, পলাশ আব্দুল্লাহ, সেলিনা সাথী ও মিম ফয়সাল। অভ্যর্থনায় রুদ্র বিশ^াস, রাফিদ আহমেদ, নীলিমা নীল, সোনিয়া খাতুন ও মিম ফয়সাল। অনুষ্ঠানে সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় কবি ওমর আলী সাহিত্য পদক প্রদান করা হয়, প্রতিষ্ঠান হিসেবে পাবনা প্রেসক্লাব, সংগঠক হিসাবে প্রফেসর মোঃ হাসানুজ্জামান, বাচিকশিল্পী হিসাবে জেসমিন বন্যা, জেসমিন দিপা, মঞ্জুরুল ইসলাম, নৃত্যশিল্পী হিসেবে সুমন আলী, গীতিকার হিসাবে মরিয়ম বেলারুশি, কবিতায় সেলিনা সাথী, তৌহিদা জ্যোতি পদকপ্রাপ্ত হন। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন পলাশ আব্দুল্লাহ, গীতা থেকে পাঠ করেন কবি মধুসূদন মজুমদার, স্বাগত বক্তব্য দেন উত্তরণের সাধারণ সম্পাদক সৈয়দা জহুরা ইরা। শুভেচ্ছা বক্তব্য দেন রোটা: আলতাফ হোসেন উপদেষ্টা উত্তরণ পাবনা, সাংবাদিক ও উত্তরণ সদস্য হুমায়ুন কবির।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
