স্টাফ রিপোর্টার : ঈশ^রদী-লালপুর মহাসড়কে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে মাইক্রোবাস চাপায় ইমা খাতুন (৭) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে মহাসড়কের তিলকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমা উপজেলার ভাটাগ্রামের ইমরান হোসেনের মেয়ে ও তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, স্কুল ছুটির পর সহপাঠীদের সাথে বাড়ি ফেরার পথে ঈশ্বরদী থেকে লালপুর গামী একটি মাইক্রোবাস এক শিশু শিক্ষার্থীকে চাপা দিয়ে পালিয়ে যায়, এতে ঘটনাস্থলেই শিক্ষার্থী ইমা মারা যায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
