স্টাফ রিপোর্টার : বন্ধুদের সাথে পুকুরের পানিতে ভাসমান বক ধরতে গিয়ে পানিতে ডুবে রিফাত রোহান তুহিন (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরের দিকে ঈশ^রদীর পাকশী ইউনিয়নের মেরিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তুহিন ওই এলাকার জালাল শেখের ছেলে এবং পাবনা টেক্সটাইল কলেজের প্রথম বর্ষের ছাত্র ও ইপিজেড এর একটি পোশাক কোম্পানির শ্রমিক। স্থানীয়রা জানান, দুপুরে এলাকার কয়েকজন বন্ধুদের সাথে বক ধরতে ও গোসল করার জন্য তুহিন বাড়ি থেকে বের হয়। পরে পুকুরের মাঝ পানিতে নামলে নিখোঁজ হয়। এলাকার কয়েকজনের সহযোগিতায় প্রায় এক ঘন্টা পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত তুহিনের বন্ধু ফাহিম বলেন, আমরা এক সাথেই পুকুরে গোসল করতে নামি। এসময় তুহিন একটি বক দেখে ধরার চেষ্টা করতে গেলে মাঝ পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে এলাকার কয়েকজনকে ডেকে এনে তাকে উদ্ধার করি। পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাকিউল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। আইনি প্রক্রিয়া গ্রহন করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
