পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেছে। গতকাল সকালে স্বাধীনতা চত্বরের সামনে থেকে তাদের এ কার্যক্রম শুরু করে তারা বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, প্রশাসনিক ভবন, ব্যাংক, স্টেশনারিসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় গিয়ে তাদের এ কার্যক্রম পরিচালনা করেন। এসময় ইতিহাস বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, বর্ষা পরবর্তী সমে ডেঙ্গু প্রকট আকার ধারণ করেছে। তাই আমরা ডেঙ্গু প্রতিরোধে সকলের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছি। সাধারণ শিক্ষার্থীদের এ ধরণের উদ্যোগ প্রসঙ্গে ব্যাবসায়ী প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মোঃ কামরুজ্জামান বলেন, আমরা সকলে ডেঙ্গুর সম্পর্কে কমবেশি জেনে থাকলেও অনেক সময় সচেতনতার অভাবে অবহেলা করি। যার ফলে অনেক সময় নিজেরাই ডেঙ্গু। তাই সাধারণ শিক্ষার্থীদের এ ধরনের কার্যক্রমে আমি তাদেরকে সাধুবাদ জানাই। ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. মোঃ হাবিবুল্লাহ বলেন, বাংলাদেশে আইন করে কখনো ডেঙ্গু প্রতিরোধ করা যাবে না। একমাত্র জনসচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ ও নির্মূল করতে। তাই সাধারণ শিক্ষার্থীরা যে কার্যক্রম পরিচালনা করছে তা প্রশংসার দাবিদার।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
