ফরিদপুর প্রতিনিধি : জরায়ুমুখ ক্যানসারের প্রতিরোধী এডভোকেসী সভা গতকাল ফরিদপুর স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শিরিন সুলতানার সভাপতিত্বে বক্তব্য দেন আরএমও আলমগীর হোসেন, ওসি হাসমত আলী, শিক্ষা অফিসার খ.ম. জাহাঙ্গীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা গোপেশ চন্দ্র প্রমুখ। স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা বলেন এক নতুন দিগন্ত জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা। এই টিকা নিলে জরায়ুমুখ ক্যান্সার থেকে মুক্ত থাকা সম্ভব। ডা: মুনজুর রহমান বলেন, এই টিকা অত্যন্ত নিরাপদ। টিকার স্থানে লালচে ভাব, ব্যাথ্যা, ফুলে যাওয়া ইত্যাদি দেখা দিতে পারে যা এমনিতেই ভালো হয়। ফলে সকল কিশোরীকে এই টিকা গ্রহনের বিষয়টি নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহবান জানান বক্তারা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
