স্টাফ রিপোর্টার : ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে পাবনায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। গতকাল বুধবার বেলা দুটোর পর থেকে মেঘাচ্ছন্ন হতে থাকে আকাশ। এরপর বেলা সাড়ে তিনটার দিকে শুরু হয় বৃষ্টি। কখনও গুড়ি গুড়ি আবার কখনও মাঝারি বৃষ্টি হচ্ছে। সাথে দমকা বাতাস রয়েছে। এদিকে বৃষ্টিতে বাইরে বের হওয়া সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। বৃষ্টিতে আটকে যান বিভিন্ন স্থানে। ফলে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে। কেউবা ছাতা নিয়ে জরুরী কাজে বাড়ির বাইরে বের হয়েছেন। আকাশে বেশ মেঘ রয়েছে। ফলে অবিরাম বৃষ্টি চলছে। দিনমজুর, শ্রমিকরাও বিড়ম্বনায় পড়েছেন। বিকাল চারটার দিকে শহরের বিভিন্ন স্থানে দেখা যায়, অনেক গৃহবধূ তার শিশুকে নিয়ে প্রাইভেট বা কোচিং এ যাচ্ছেন। বৃষ্টিতে আটকা পড়ে আশ্রয় নিয়েছেন পাশের দোকানের বারান্দায়। অনেক স্কুল কলেজের শিক্ষার্থীদের বৃষ্টিতে ভিজেই বাড়ি ফিরতে দেখা গেছে। রিকশাচালকরা পলিথিন জড়িয়ে রিকশা চালাচ্ছেন। অল্পআয়ী মানুষেরা পড়েছেন নানা সমস্যায়। ঈশ^রদী আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, ঘূণিঝড় দানা’র প্রভাবে নিম্নচাপ শুরু হয়েছে। এজন্য গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এরকম আরো দুই থেকে তিনদিন থাকার সম্ভাবনা রয়েছে। তবে পাবনা অঞ্চলে ঝড় হওয়ার সম্ভাবনা নেই। নাজমুল হক আরো জানান, বুধবার পাবনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
