স্টাফ রিপোর্টার : রাতের আঁধারে ১৫ শতক জমিতে চাষ করা ফলন্ত শিমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঐ কৃষকের ১ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। রোববার দিবাগত গভীর রাতে কোনো একসময় এ ঘটনা ঘটে। স্থানীয় কৃষকেরা জানান, ঈশ^রদীর মুলাডুলি ইউনিয়নের বাঘহাছলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে রবিউল ইসলাম ৫০ শতক জমিতে আগাম শিমের আবাদ করেছেন। এবারের দফায় দফায় প্রবল বৃষ্টির কারনে এমনিতেই তার শিমের জমির ব্যাপক ক্ষতি হয়েছে। গত দুই সপ্তাহ ধরে জমি পরিচর্যা করার পর এখন শিমের ফলন শুরু হয়েছে। রাতে দুর্বৃত্তরা ৫০ শতক শিমের ক্ষেতের মধ্যে ১৫ শতক জমির শিমগাছের গোড়া কেটে দিয়েছে। স্থানীয় কৃষক এনামুল হক এলিন বলেন, আগাম জাতের শিম চাষে কৃষকদের ব্যাপক খরচ হয়। এবার অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে খরচ প্রায় দ্বিগুণ হয়েছে। যে ১৫ শতক জমির শিমগাছ কেটে দিয়েছে, এই জমি আবাদ করতে প্রায় ৩০-৩৫ হাজার টাকা খরচ হয়েছে। কয়েকদিন হলো, এ জমি থেকে শিম উঠানো শুরু হয়েছে। যে জমির শিমগাছ কেটে দিয়েছে, এ জমি অন্য জমির চেয়ে উঁচু ও ফলনও ভালো হয়েছিল। এ জমি থেকে কমপক্ষে ১ লাখ টাকার শিম বিক্রি করতে পারত। ক্ষতিগ্রস্ত কৃষক রবিউল ইসলাম বলেন, জমি থেকে প্রায়ই শিম চুরি হয়। এজন্য রোববার রাত সাড়ে ১০টার দিকে আমি শিম ক্ষেতে গিয়েছিলাম। প্রায় সাড়ে ১১টা পর্যন্ত সেখানে ছিলাম। তখনো শিমগাছ ভালো ছিল। ভোর থেকে চারজন শ্রমিক মিলে ক্ষেত থেকে শিম তোলা শুরু করি। সকালে সূর্য উঠার পর দেখতে পাই শিমগাছের ডগা ও পাতা নুইয়ে পড়ছে। পরে লক্ষ্য করে দেখি শিমগাছের গোড়া কেটে দেওয়া হয়েছে। ৫০ শতক জমিতে শিমের আবাদ করেছি। এর মধ্যে যে ১৫ শতক জমিতে ফলন ভালো হয়েছে, সে শিমগাছগুলোই কেটে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, গ্রামের ইকবাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তির সাথে কয়েকদিন আগে শিম চুরি নিয়ে আমার তর্ক-বির্তক হয়েছিল। সে এর আগেও শিম, কপি, ঢেঁড়শসহ বিভিন্ন সবজি চুরি করে ধরা পড়েছিল। ক্ষেত দেখতে এলাকার মুরব্বিরা এসেছিলেন। তাদের কথামতো আমি থানায় কোনো ধরনের অভিযোগ বা জিডি করিনি। তারা এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাকে আশ^স্ত করেছেন। অভিযুক্ত ইকবাল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি শিমগাছ কাটার বিষয়ে আমার কোনো কিছু জানা নেই। উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার বলেন, ক্ষতিগ্রস্ত কৃষক আমাদের অফিসে এসেছিলেন ও অভিযোগ করেছেন। এ ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত কৃষককে আমরা সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবো বলে জানান তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
