স্টাফ রিপোর্টার : সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নে একইস্থানে একই সময়ে বিএনপির দুই গ্রুপ সমাবেশের ডাক দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার সকালে ইউনিয়নের সম্ভাব্য ৪টি স্থানে এই ১৪৪ ধারা জারি করা হয়েছে। এদিন দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত সাগিরকান্দি বাজার, খলিলপুর, শ্যামগঞ্জ এবং তালিমনগরে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ। জানা গেছে, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা এবং প্রস্তাবিত সাগরকান্দি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামের নেতৃত্বাধীন দুটি গ্রুপ সাগিরকান্দি বাজারে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেন। এই নিয়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ সরকারের পতনে পর সেখানে এই দু গ্রুপের মাঝে একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে। জানা গেছে, আব্দুস সালাম মোল্লা কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান হাসান জাফির তুহিনের এবং তরিকুল ইসলাম পাবনা-২ আসনের সাবেক এমপি সেলিম রেজা হাবিবের সাথে রাজনীতি করেন। ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, বিএনপি কিনা জানি না, তবে আমরা জানতে পেরেছি দুইটি পক্ষ সেখানে সমাবেশ ডেকেছে। দুইদিন আগেও সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সমাবেশটি কে বা কারা ডেকেছে তা স্বীকার করছে না। তারা থানাতে বিধি মোতাবেক অবহিতও করেনি। তাই স্থানীয়ভাবে একটি জটিলতা তৈরি হয়েছে। সেখানে জননিরাপত্তার হুমকি রয়েছে আছে তাই সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
