মাসুদ রানা : ৩৬ নং পারকোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্পের (এলডিডিপি) আওতায় স্কুল মিল্ক কার্যক্রম চালু করা হয়েছে। পারকোদালিয়ায় শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে প্রতিদিন দেওয়া হয় বিনামূল্যে দুধ। চাঁদভা ইউনিয়নের পারকোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪১ জন শিক্ষার্থী প্রতিদিন প্যাকেটের তরল দুধ পাচ্ছে। এতে করে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ার পাশাপাশি পড়ালেখার প্রতি মনোযোগীও হচ্ছে তারা। ৫ম শ্রেণির শিক্ষার্থী সিনথিয়া, রেজা ঝুমুর, সুমাইয়া, মনিরা, ৪র্থ শ্রেণির শিক্ষার্থী অবনি, তানভীর ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রুমানা খাতুন, কুলসুম, মোমেনা খাতুন জানায়, স্কুলে প্রতিদিন ২০০ মি.লি. দুধ খেতে পেরে তারা খুবই খুশি। তারা চায় উপজেলার সব স্কুলের শিক্ষার্থীরাই যেন এ দুধ পায়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা, মাহমুদা পারভীন জলি, রইচ উল কামাল, সাবিনা ইয়াসমিন, ঝর্না খাতুন, শাহানাজ পারভীন, নন্দিনী খাতুন বলেন, আমাদের বিদ্যালয়ে স্কুল মিল্ক কর্মসূচি চালু হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিনামূল্যে দুধ পাচ্ছে। এসব দুধ বাসায় নেওয়ার কোনো সুযোগ নেই। বিদ্যালয়ে থেকেই সব শিক্ষার্থীকে এ দুধ পান করতে হয়। কারণ প্রতিদিন কতজন শিক্ষার্থী দুধ পেয়েছে শ্রেণিভিত্তিক তার হিসাব রাখা হয়। আমরা নিয়মিত সঠিক ভাবে শিক্ষার্থীদের মধ্যে দুধ বিতরণ করছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন তোতা জানান, শিশু শিক্ষার্থীদের নিয়মিত বিনামূল্যে দুধ প্রদানের উদ্যোগটি মহৎ। এতে করে শিশুদের মেধার বিকাশ ঘটবে। এর মধ্যেই বিদ্যালয়টিতে স্কুল মিল্ক কর্মসূচি চালু হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। পড়ালেখার প্রতিও শিশুদের মনোযোগ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বিগত বছরগুলোর থেকেও এ বছর বিদ্যালয়টিতে শিক্ষার মান আরো বাড়বে বলে প্রত্যাশা করেন তারা। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান খাজা বলেন, প্রাথমিকভাবে উপজেলার কেবল একটি বিদ্যালয়ে এ স্কুল মিল্ক কর্মসূচি চালু হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আকলিমা খাতুন জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় উপজেলার ৩৬ নং পারকোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য স্কুল মিল্ক কর্মসূচি শুরু হয়েছে। এটি সরকারের পাইলট প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্য প্রান্তিক এলাকার শিশু শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণ ও মেধার বিকাশ ঘটানো বলে জানান সংশ্লিষ্টরা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
