নিজস্ব প্রতিনিধি : দেশবরেণ্য কবি ওমর আলী’র ৮৫ তম জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক চত্বরে ২০ অক্টোবর সন্ধ্যায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়। কবি, ছড়াকার ও চলচ্চিত্রকার দেওয়ান বাদলের সভাপতিত্বে উত্তরণ পাবনার সভাপতি কবি গীতিকার ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয় এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রফেসর আব্দুদ দাইন সরকার, ইছামতি থিয়েটারের পরিচালক ভাস্কর চৌধুরী, কবি এম আব্দুল হালীম বাচ্চু, গণশিল্পী সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এ্যাড মোসফেকা জাহান কনিকা, কবি আদ্যনাথ ঘোষ, উত্তরণের সাবেক সাধারণ সম্পাদক কবি মঞ্জুরুল ইসলাম, মহীয়সী সাহিত্য পাঠচক্র’র সভাপতি কবি ও সংগঠক রেহানা সুলতানা শিল্পী, উত্তরণের সাহিত্য সম্পাদক কবি নীলিমা নীল, সহ সাহিত্য সম্পাদক সৈয়দা সোনিয়া খাতুন, প্রচার সম্পাদক মিম ফয়সাল, কবি ও বাচিকশিল্পী সাইফুল কামাল, নাট্যাভিনেতা আমিনুল হক,মোজাম্মেল হোসেন, জামাল উদ্দিন, শায়েখ শোয়েব, উত্তরণের সদস্য কবি মুহাম্মদ বেলাল হোসেন, গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সীমান্ত আজাদ, কবি শাহরিয়ার হিমেল, আব্দুল বাতেন, হাসানুর রেজা প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কবি ওমর আলীর সাহিত্যকর্ম ও জীবনী নিয়ে আলোচনা করা হয় এবং তার লেখা কবিতা আবৃত্তি করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
