স্টাফ রিপোর্টার : ডিম, মুরগী ও চাউলের বাজারে অভিযান চালিয়ে পাবনায় সাতটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ টাস্কফোর্স। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বড় বাজার ও হেমায়েতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, অভিযানে পোল্ট্রি এবং সোনালি মুরগী সরকার নির্ধারিত মূল্যে বিক্রি না করায় আব্দুস সাত্তার মুরগী ঘরকে দুই হাজার টাকা, সরকার যৌক্তিক মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রি করায় ইমাম হাসমি ডিমের আড়ত, রইছ উদ্দিন ডিমের আড়ত ও নুর আলম ডিমের আড়তকে দুই হাজার করে মোচ ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া চাউলের দাম আপডেট না করায় বিশ^াস স্টোরকে এক হাজার টাকা এবং হেমায়েতপুর সংলগ্ন বুট বাজারে আস্থা পোল্টির মালিক আলহাজ¦ গিয়াস উদ্দিনকে ডিমের দাম এক চেটিয়া নিয়ন্ত্রণ এবং পাইকারি মূল্যের বেশি দামে বিক্রি করার জন্য ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ নিয়ে মোট সাতটি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত বিশেষ টাস্কফোর্সের কর্মকর্তাবৃন্দ যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানে র্যাব-১২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্তুজা, পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মাহমুদ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
