বিশেষ প্রতিনিধি : ৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার, উপ আঞ্চলিকের উপ অঞ্চল, রাজশাহী এর প্রতিযোগিতা গতকাল রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় দাবা গ্রুপে বালিকা বড় দলে অংশ নিয়ে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ক্ষুদে দাবারু জাকিয়া জামান মিম তার ধারাবাহিক সাফল্য ধরে রেখে উপ অঞ্চল রাজশাহীতেও প্রথম স্থান অর্জন করেছে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর ডা. অলীউল আলম। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শিবজিত কুমার নাগ এক বিবৃতিতে জাকিয়া জামান মিম এর এমন ধারাবাহিক সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দনসহ জাতীয় পর্যায়ের জন্য শুভকামনা জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
