আটঘরিয়া প্রতিনিধি : ডেঙ্গারগ্রাম ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম শোকজ নোটিশ দিয়েছেন। গত ৪ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার কলেজটি পরিদর্শনে যান। পরিদর্শন কালে তিনি দেখতে পান কলেজের আয়-ব্যয় অধ্যক্ষের একক নামে পরিচালনা করা হয় এবং আয়ব্যয়ের সঠিক হিসাব দিতে অধ্যক্ষ ব্যর্থ হয়েছেন। তিনি (ইউএনও) শোকজ নোটিশে উল্লেখ করেন উক্ত কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা প্রবিধিমালা–২০২৪ এর ৫০ এর সকল শর্ত ভঙ্গ করেছেন। গত ২৫ সেপ্টেম্বর স্বারক নং ০৫.৪৩.৭৬০৫.০০০.২৭.০০১.২৪.৮০৭ মোতাবেক কেন অধ্যক্ষের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধবতন কর্তৃপক্ষ লেখা হবে না মর্মে শোকজ নোটিশ দিয়েছেন। বিষয়টি অবগতির জন্য অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) এবং জেলা শিক্ষা অফিসার পাবনা বরাবর অনুলিপি দিয়েছেন। কলেজের একাধিক শিক্ষক কর্মচারী জানিয়েছেন লাখ লাখ টাকা অধ্যক্ষের নামে ব্যক্তিগত একাউন্ট খুলে ব্যাংকে জমা রাখেন। সুযোগ বুঝে উক্ত টাকা তার ঘনিষ্ঠ শিক্ষক প্রতিনিধি ও ২/১ জন সদস্যকে জানিয়ে তার ইচ্ছামতো খরচ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক কর্মচারী জানান ২০১১ সালে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজের নামে একাউন্ট খুলে ব্যাংকের মোটা অংকের টাকা উত্তোলন করেন। কমিটির ২/১ জন সদস্যকে ম্যানেজ করেই এসব অকর্ম চালিয়ে যাচ্ছেন। ডেঙ্গারগ্রাম ডিগ্রি কলেজটি ২০০২/০৩ সালে ডেঙ্গারগ্রাম থেমে একদন্ত বাজারের পাশে স্থানান্তর করা হয়। এছাড়া কলেজের এল প্যাটার্নের টিনের ঘরটি জানালা দরজাসহ নিজের বাড়িতে নিয়ে গেছেন ক্ষমতার দাপট দেখিয়ে। তিনি (অধ্যক্ষ) গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দেবোত্তর বাজার সংলগ্ন পৌরসভার মধ্যে প্রায় ৫৫ লাখ টাকার জমি ক্রয় করেছেন এবং তার একটি জিপ গাড়ি রয়েছে। একটি অসমর্থিত সূত্র জানায় একদন্ত উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পশ্চিম দিক থেকে একদন্ত উচ্চ বিদ্যালয়ের ১৩ শতাংশ জমি কলেজের নামে ক্রয় করেছেন যার বর্তমান আনুমানিক মূল্য অর্ধ কোটি টাকার অধিক বলে এলাকাবাসী জানান। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
