শামীম হাসান মিলন : গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে চাটমোহরে শুরু হলো দুইদিনব্যাপী ভেলাবাইচ প্রতিযোগিতা। গতকাল শনিবার বিকেলে উপজেলার মহেলা গ্রামের কামার বিলে ৭ম বারের এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার পারভেজ মধু। আলহাজ্ব আবু বক্কার প্রামানিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক। বিশেষ অতিথি ছিলেন শাহেদুর রহমান শাহেদ ও মজনুর রহমান মাস্টার। উদ্বোধনী দিনে পাঁচটি ভেলা অংশ নেয়। ভেলাগুলো হলো, খতবাড়ি নিউ বাংলার বাঘ, পাবনা এক্সপ্রেস, বাংলার দুলদুল, মহেলা এক্সপ্রেস ও বারকোনা মায়ের দোয়া। ভেলাবাইচ প্রতিযোগিতা দেখতে বিলের চারপাশে নানা বয়সী নারী, পুরুষ, শিশু দর্শকের উপচে পড়া ভীড় দেখা যায়। আজ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটির সদস্য ও উদ্বোধক আনোয়ার পারভেজ মধু বলেন, ‘গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা দিনে দিনে হারিয়ে যাচ্ছে। বিলাঞ্চলের মানুষের মাঝে ভেলাবাইচ প্রতিযোগিতা অন্যতম আকর্ষণ। এই প্রতিযোগিতাকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতেই আমরা এই আয়োজন করে আসছি। আগামীতেও এই আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’ পাশর্^ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক বলেন, ‘দলমত নির্বিশেষে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করে থাকি। গ্রমের মানুষ নির্মল আনন্দ উপভোগ করেন। নতুন প্রজন্ম নতুন করে একটি গ্রামীণ খেলার সাথে পরিচিত হতে পারছে। এই প্রতিযোগিতা ঘিরে এলাকায় একটি উৎসবের আমেজ বিরাজ করে।’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
