স্টাফ রিপোর্টার : পাবনা জেলার ১৯৬ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত পাবনার উন্নয়ন ও আমাদের ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস বলেছেন, আমাদের প্রাণের নাম পাবনা অতীত ঐতিহ্যে লালিত জেলা। এখানকার শিল্প সাহিত্য সংস্কৃতি রাজনীতির সুনাম রয়েছে দেশজুড়ে। আজকে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের আলোকিত ও সমৃদ্ধময় পাবনা গড়ে তুলতে হবে। আগামী প্রজন্মের জন্য রেখে যেতে হবে সম্ভাবনার দ্বার। নিজের জেলাকে এগিয়ে নিতে দল মত পথ সব ভুলে ভালো কাজে সকলকে সম্মিলিতভাবে উদ্যোগী হতে হবে। আজকে নতুন দিন এসেছে, মানুষের কন্ঠকে রোধ করে বাক স্বাধীনতা খর্ব করে, ভোটাধিকার হরণ করে জিম্মি করে রাখার ফ্যাসিবাদীদের পতন হয়েছে। সকলে মিলে ভালো কিছু অর্জনের চেষ্টা কখনো বিফল হয়নি ও হবে না। আমরা শহীদ আবু সাঈয়িদ, শহীদ মুগ্ধ, শহীদ নিলয় ও শহীদ জাহিদদের আত্মত্যাগে গড়ে ওঠা নতুন স্বাধীনতার স্বপ্নকে জয় করতে চাই। দেশের মানুষের ন্যায় সঙ্গত অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে জয়ী হয়েই তাদের সেই স্বপ্নকে পূরণ করা সম্ভব। নিজ নিজ পরিসর থেকে দায়িত্ববোধ ও দায়বদ্ধতা নিয়ে গঠনমূলক ভালো কাজের মাধ্যমে আমরা আমাদের প্রিয় পাবনাকে এগিয়ে নিতে চাই। সবচেয়ে পুরনো জেলা হলেও এখনো অনেক পিছিয়ে থাকা পাবনাকে আসুন সকলে মিলে এগিয়ে নিতে চেষ্টা করি। গতকাল বিকালে রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর মঞ্চে তিনি এসব কথা বলেন। আজকের প্রজন্ম ফোরাম ও জেলা জাসাস এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উৎপল মির্জা, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক ইছামতির বার্তা সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, পাবনা জেলা মোটর মালিক গ্রুপের সাবেক সাধারন সম্পাদক আবুল আহসান খান রেমন, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর পাবনা জেলা শাখার সাধারন সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাসাস এর আহবায়ক ও আজকের প্রজন্ম ফোরাম পাবনার সভাপতি খালেদ হোসেন পরাগ। আলোচনা সভা শেষে কাগজে গ্রাফিতি আঁকা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিমুল বিশ^াস। শেষে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফায়ার ওয়ার্ক ও ফায়ার ড্যান্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন আজকের প্রজন্ম ফোরামের সাধারন সম্পাদক আব্দুল মান্নান ভুইয়া। বিভিন্ন শ্রেনী পেশার অসংখ্য মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
