স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ^াস বলেছেন, আবু সাইদ তার জীবন দিয়ে ঘুমন্ত বাংলাদশকে জাগিয়ে দিয়ে গেছেন। মানুষের মাঝে ত্যাগ ও দেশাত্মবোধ জাগিয়েছেন। সেই জাগরণ যেন কোনো লুটেরাদের হাতে, ভোগবাদীদের হাতে না যায়। এই অর্জন যেন কোনো হিংসা বিদ্বেষের চোরাবালিতে আটকে না পড়ে। এই পরিবর্তন যেন সত্যিকারে অর্থে একটা কল্যাণমুখী হয়। সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে। মঙ্গলবার রাতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। শিমুল বিশ^াস বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশে একটা নতুন দিনের আলো এসেছে। বাংলাদেশে একটা পরিবর্তনের সম্ভাবনা এসেছে। মানুষের মধ্যে দেশাত্মবোধ জেগে উঠেছে। মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল একটা বৈষম্যহীন রাষ্ট্র। এবারেরও লড়াই ছিল বৈষম্যহীন লড়াই। ২২ পরিবারের জায়গায় ২২ হাজার কোটিপতির জন্ম এই সমাজে আমাদের রোধ করতেই হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে, সমাজে সাম্য আনতেই হবে, সাম্য আনাটাই হচ্ছে ন্যায় বিচার। পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সাধারন সম্পাদক উৎপল মির্জা, প্রবীণ রাজনীতিবিদ আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মির্জা আজাদ, সহ-সভাপতি শহীদুর রহমান শহীদ, দৈনিক বিবৃতির সম্পাদক ইয়াসিন আলী মৃধা রতন, সাবেক সাধারণ সম্পাদক আহমেদ উল হক রানা, সাংবাদিক রাজিউর রহমান রুমি, আবু হাসনা মোহাম্মদ আইয়ুব, সুশীল তরফদার, জহুরুল ইসলাম, কাজী বাবলা, এমজি বিপ্লব চৌধুরী, রফিকুল ইসলাম সুইট, আহমেদ হুমায়ন কবির তপু, রিজভী জয়। সভার শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে এবং বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন ক্লাবের ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
