স্টাফ রিপোর্টার : সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান এবং জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ ভোগদখলে রাখার অভিযোগে সিরাজগঞ্জে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন (৫৫) এর বিরুদ্ধে মামলা করেছে দুদক। গতকাল মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় পাবনায় মামলাটি দায়ের করেন উপ-সহকারী পরিচালক মনোয়ার হোসেন। অভিযুক্ত সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন সিরাজগঞ্জ পৌর শহরের সয়াধানগড়া উত্তর ভাসানী রোড মহল্লার মৃত আব্দুল মান্নানের ছেলে। মামলার এজাহারে বলা হয়, জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হওয়ায় ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর হেলাল উদ্দিন ও তার স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। একই বছরের ২৩ অক্টোবর তিনি সম্পদ বিবরণী দাখিল করেন। এরপর ২৭ নভেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মনোয়ার হোসেনকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়।
সম্পদ বিবরণী যাচাইকালে অনুসন্ধান কর্মকর্তা জানতে পারেন হেলাল উদ্দিন তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩৪ লাখ ৭৪ হাজার ৫০২ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেন। এছাড়া ৪২ লাখ ৯৪ হাজার ৭৪৬ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন। এর মাধ্যমে হেলাল উদ্দিন দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। দুদক পাবনার উপ-সহকারী পরিচালক মনোয়ার হোসেন জানান, অনুসন্ধান প্রতিবেদন দুদক ঢাকা প্রধান কার্যালয়ে পাঠানোর পর গত ৩০ সেপ্টেম্বর হেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলার এজাহার দায়েরের অনুমোদন দেয়া হয়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার (১৫ অক্টোবর) দুদক পাবনা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
