ভাঙ্গুড়া প্রতিনিধি : ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষকদলের কর্মী সম্মেলন সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য দেন কৃষকদলের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলা কৃষক দলের আহ্বায়ক শফিউল আলম শফি। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার প্রতিটি অপকর্মের বিচার করা হবে। কোনরকম ছাড় দেওয়া হবে না তাকে। হাসিনা সরকার জিয়া পরিবারের সাথে নিষ্ঠুর ও অমানবিক আচরণ করেছে। দেশের মানুষের ভোটে বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখে অমানবিক নির্যাতন করেছেন। তারেক রহমানকে একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে দেশের বাইরে পাঠিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছেন। কিন্তু তারেক রহমান রয়েছে দেশের মানুষের অন্তরে। স্বৈরাচার শেখ হাসিনার অপকর্মের বিচার এই বাংলার মাটিতেই হবে। ময়দানদিঘী বাজারে এই কর্মী সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক আখিরুজ্জামান মাসুম। প্রধান বক্তা ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও জেলা কৃষকদলের সদস্য সচিব অধ্যাপক সামছুর রহমান শামস। এছাড়া অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল মালেক, ভাঙ্গুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মেহেদী হাসান পান্না।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
