নিজস্ব প্রতিনিধি : আলিম পরীক্ষায় ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা সাফল্য অর্জণ করেছে। প্রাপ্ত ফলাফলে জিপিএ ৫.০০ (অ+), ৩৫ জন জিপিএ ৪.০০ (অ) ২২জন,জিপিএ ৩.৫০(অ-), ৩ জন, জিপিএ ৩.০০ (ই) ৩ জন, জিপিএ ২.০০ (ঈ) ১ জন পেয়েছে। পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ( পাইমা ) শিক্ষার্থীরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষা-২৪ এ ২৮ জন জিপিএ ৫.০০(অ+) সহ শতভাগ পাশ করেছে । তার মধ্যে সাধারণ বিভাগ থেকে জিপিএ ৫ ০০(অ+) ১৩ জন, জিপিএ ৪.০০(অ) ২৪ জন,জিপিএ ৩.৫০(অ-) ২ জন, জিপিএ ৩.০০ (ই) ৩ জন, জিপিএ ২.০০ (ঈ) ১ জন পেয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ ০০(অ+) ২ জন, জিপিএ ৪.০০ (অ) ৩৫ জন,জিপিএ ৩.৫০(অ-) ২ জন, জিপিএ ৩.০০(ই) ৩জন, জিপিএ ২.০০ (ঈ) ১ জন পেয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ ইকবাল হোসাইন এবং মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও পাবনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুস সামাদ শিক্ষার্থীদের সাফল্যে মাদ্রাসা সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
