ক্রীড়া প্রতিবেদক : আব্দুল হামিদ খান-গোলাম আজম মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার (১২ অক্টোবর) কোলাদী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় ঈশ^রদীর দীঘা আর.জি.ডি উন্নয়ন সংঘ টাইব্রেকারে ১-০ গোলে সুজানগরের খলিল স্মৃতি ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। কোলাদী আদর্শ যুব সংঘ আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক কৃতি ফুটলার ও ক্রীড়া সংগঠক নেছার আহম্মেদ নান্নু। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সোনালী ব্যাংক পিএলসি বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখার জেনারেল ম্যানেজার-১ আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি এ্যারোনেটিক্যাল ইন্সটিটিউট অব বাংলাদেশ (এআইবি) অধ্যক্ষ ইঞ্জিঃ এস.এম আকমল হোসেন, সরকারি তোলারাম কলেজের সহযোগী অধ্যাপক মকবুল হোসেন, রাজবাড়ি জেলা নির্বাচন অফিসার শহিদুর রহমান পাভেল, পাবনা ইসলামিয়া কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, ঢাকা মেট্রোঃ মোটর ড্রাইভিং স্কুল কল্যান সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আঃ বারেক বিশ^াস, নভো এয়ারলাইনস এয়ারক্রাফট মেইন্টেন্যান্স ইঞ্জিঃ শাহিনুল ইসলাম শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঁড়ারা ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ খান। পরিচালনায় ছিলেন ব্যবসায়ী ওসমান গনি খান, হাসমত জামান হাসু, রেজাউল হোসেন খোকন, আঃ রাজ্জাক বিশ^াস রাজা। টুর্নামেন্টের সার্বিক তত্বাবধানে ছিলেন ভাঁড়ারা ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক আঃ খালেক খান, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য কোরবান আলী খান ও ওয়াহিদুজ্জামান স্বপন। সন্ধ্যায় অনির্বান সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্টান দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে কোলাদীর সন্তান রাজবাড়ি জেলা নির্বাচন অফিসার শহিদুর রহমান পাভেল, সদ্য বিসিএস সুপারিশপ্রাপ্ত প্রকৌশলী সুরুজ্জামান সুরুজ ও জেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক নাছির উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন নাছির উদ্দিন ও ওয়াহিদুজ্জামান স্বপন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
