নিজস্ব প্রতিনিধি : ঈশ^রদীতে রেলওয়ে যোগাযোগ ব্যব¯’ার আধুনিকায়ন, সম্প্রসারণ, সেবার মান ও পরিধি বৃদ্ধিসহ রেলওয়ের সার্বিক উন্নয়নের বিষয় নিয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল বাকী এর সাথে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডলসহ নেতৃবৃন্দ। গতকাল রোববার সকালে পাকশী রেলওয়ে বিভাগীয় অফিসের অফিসার্স রেস্ট হাউসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে জামায়াতের পক্ষ থেকে ঈশ্বরদীতে রেলের উন্নয়ন নিয়ে ৮ দফা দাবী জানিয়ে একটি স্মারকলিপি রেল সচিবের কাছে প্রদান করা হয়। মতবিনিময় সভায় সচিবের সাথে উপস্থিত ছিলেন রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) রাজশাহীর মো. মামুনুল ইসলাম, পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সূফী নূর মোহাম্মদ। জামায়াত নেতৃবৃন্দের মধ্যে জেলা জামায়াতের তালিমুল কোরআন সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি রেজাউল করিম, ঈশ্বরদী উপজেলা অফিস সেক্রেটারি মারুফ মো. আহসানউজ্জামান, বাংলাদেশ রেলওয়ে এমপ¬য়িজ লীগ (বিআরইএল) এর পাকশী সভাপতি আরিফুল ইসলাম।রেলওয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে জামায়াতের পক্ষ থেকে রেল সচিবকে নিমোক্ত প্রস্তাবনা জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়: আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটির রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করে পূর্বের ন্যায় ঈশ^রদী হয়ে ঢাকার রুটে চলাচল করতে হবে। অথবা বিকল্পভাবে অন্য কোন ট্রেনের ব্যবস্থা করতে হবে। আন্তঃনগর পঞ্চগড়, লালমনি এবং রংপুর এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী বাইপাস স্টেশনে যাত্রা বিরতি দিতে হবে। ঈশ^রদী ব্যস্ততম রেল গেটে যানজট নিরসনের লক্ষ্যে আন্ডারপাস নির্মাণের ব্যবস্থা করতে হবে। ঐতিহ্যবাহী ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনটি আধুনিকায়নের ব্যব¯’াসহ জনদূর্ভোগ লাঘবের জন্য বদ্যমান ফুটওভার ব্রীজে চলন্ত সিঁড়ির ব্যবস্থা করতে হবে। আন্তঃনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি পুনরায় ঈশ্বরদী স্টেশন হতে চলাচলের ব্যবস্থা করতে হবে। ঈশ^রদী ও ঈশ^রদী বাইপাস স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে। পাবনা থেকে ঈশ^রদী হয়ে ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেন চালু করতে হবে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত ঐতিহ্যবাহী ও সুনামধন্য (রেলওয়ে চন্দ্রপ্রভা বিদ্যাপিঠ/পাকশী, রেলওয়ে বালিকা উচ্চ বিদ্যালয়/পাকশী ও রেলওয়ে নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়/ঈশ্বরদী) তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ এবং শিক্ষকগণের যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে পূর্বের ন্যায় শিক্ষার মান ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। রেল সচিবে মো. আবদুল বাকী এসময় রেলের উন্নয়নে জামায়াতের পক্ষ থেকে দেওয়া দাবীগুলো বিবেচনা করা হবে বলে জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
