এফএনএস বিদেশ : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর ভূমিকম্পে কেঁপে উঠেছে। কম্পনের উৎসস্থল ছিল ডোডা জেলার গুন্ডো। গতকাল রোববার সকাল ৬টার দিকে ডোডা ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়। এতে করে আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, কম্পনের জেরে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। অন্যদিকে আসামেও কম্পন অনুভূত হয়েছে। এ রাজ্যে কম্পনের মাত্রা ছিল ৪.৬। শনিবারই ভূমিকম্পে কেঁপে উঠেছিল হিমাচল প্রদেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, শিমলায় কম্পন অনুভূত হয়। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে। এই ঘটনাতেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত আগস্টে পরপর কয়েকটি ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মু-কাশ্মীর। সেবার বারামুলা ও কুপওয়ারাতেই কম্পন অনুভূত হয়েছিল। কম্পনের উৎসস্থল ছিল বারামুলা থেকে ৭৪ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার দূরে। সাত মিনিটের মধ্যে বারামুলা ও কুপওয়ারা জেলা পরপর দুবার কেঁপে ওঠে। প্রথম কম্পনের তীব্রতা ছিল ৪.৯। দ্বিতীয় কম্পনের তীব্রতা ছিল ৪.৮। সূত্র : আনন্দবাজার
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
