শহর প্রতিনিধি : প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। গতকাল বিকেলে শহরের জয় কালী বাড়ি মন্দিরে বিসর্জনের নানা আনুষ্ঠানিকতা শেষে অনুষ্ঠিত হয় সিঁদুর খেলা। পরে নাচ ও গানের শোভাযাত্রা নিয়ে উৎসবমুখর পরিবেশে স্থানীয় তালতলা পুকুরে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক মফিজুল ইসলাম, পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাস ভদ্রসহ অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়াও শহরের বিভিন্ন মন্দির থেকে গানের তালে তালে নৃত্যসহ আনন্দঘন পরিবেশে প্রতিমা নিয়ে শোভাযাত্রা করে শেষে তালতলা পুকুরে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
