নগরবাড়ি নৌবন্দর ও ফরিদপুরের বড়াল নদীর উপর ব্রিজের এপ্রোস রোডসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করেন জেলা প্রশাসক মফিজুল ইসলাম। ১৫ জন ভূমি মালিককে ক্ষতিপূরণ ও জমির মূল্য বাবদ এক কোটি ৬২ লাখ ৫৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শারমিন আক্তার সুমিসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ছবি- এস এম আলম
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
