নিজস্ব প্রতিনিধি : ৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা সাফল্য অর্জণ করেছে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাবা এবং কাবাডি প্রতিযোগিতায় অংশ নেন। দাবা প্রতিযোগিতায় মোট চার জন শিক্ষার্থী অংশ নিয়ে বালিকা বড় দলে নবম শ্রেণির শিক্ষার্থী জাকিয়া জামান মিম প্রথম এবং জান্নাতুল মাওয়া দ্বিতীয় স্থান লাভ করে। অপরদিকে বালক মধ্যম দলে অংশ নিয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী শেখ মোহাম্মদ তাহসিন দ্বিতীয় স্থান লাভ করেছে। উক্ত তিন জন শিক্ষার্থী এখন জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে। দাবা প্রতিযোগিতায় এমন সাফল্য অর্জন করায় দাবা খেলার সাথে সংশ্লিষ্ট শিক্ষক আলমগীর হাফিজসহ বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর (অব:) শিবজিত কুমার নাগ। তিনি শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
