স্টাফ রিপোর্টার : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের এক ছাত্রীর সাথে শিক্ষকের অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের পর অভিযুক্ত শিক্ষককে বিশ^বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রীটি মুসলিম এবং শিক্ষক অবিবাহিত হলেও সনাতন ধর্মের হওয়ায় পুরো বিশ^বিদ্যালয় জুড়ে চলছে সমালোচনা। অভিযুক্ত শিক্ষক সুব্রত কুমার বিশ^াস বিশ^বিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ও পাবনার ঈশ^রদী পৌর শহরের পোস্ট অফিস এলাকার বাসিন্দা এবং ভুক্তভোগী ছাত্রী একই বিভাগের মাস্টার্সের ইভিনিং ব্যাচের শিক্ষার্থী। লিখিত অভিযোগ ও বিশ^বিদ্যালয় সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শিক্ষক সুব্রত কুমার বিশ^াসের। এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। কিন্তু শিক্ষক সুব্রত পরবর্তীতে ছাত্রীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। বাধ্য হয়ে বিয়ের দাবিতে বিভাগের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রী। এরপর বিষয়টি জানাজানি হলে বিশ^বিদ্যালয় জুড়ে সমালোচনা শুরু হয়। বিষয়টি নিশ্চিত করে বিশ^বিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান খাদিজাতুল কুবরা বলেন, আমরা অভিযোগ পাওয়ার পর তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি। এজন্য ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক সকল কার্যক্রম থেকে ওই শিক্ষককে অব্যাহতি দিয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নিতে আমার বিভাগের পক্ষ থেকে উপাচার্য স্যার বরাবর একটি তদন্ত রিপোর্ট বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে জমা দিয়েছি। এ বিষয়ে বিশ^বিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. এস এম আব্দুল আওয়াল বলেন, ওই বিভাগের পক্ষ থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। যেহেতু বিশ^বিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী একটি পূর্ণাঙ্গ সেল রয়েছে। আমি তাদেরকে বিষয়টি তদন্ত করতে বলেছি। যদি এ ঘটনার সত্যতা পাওয়া যায় তাহলে অবশ্যই অভিযুক্ত শিক্ষকের উপযুক্ত বিচার হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
