স্টাফ রিপোর্টার : চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদ চত্ত্বরে টিসিবি’র তালিকা দেওয়া নিয়ে ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের কমপক্ষের ৮ জন আহত হয়েছেন। এ সময় লুট করা হয় কার্ডধারীদের মালামাল। আহতরা হলেন, ডিবিগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা মোতাহার হোসেন, আব্দুর রাজ্জাক আকাশ, আলামিন হোসেন, চঞ্চল হোসেন, মোহাম্মদ আলী। অন্যদের নাম জানা যায়নি। আহতদের কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। জানা গেছে, ইউনিয়ন বিএনপি সাবেক নেতা গোলাম সরকার বেশকিছু তালিকা দিয়ে টিসিবির ডিলারকে দিয়ে বুধবার সকাল থেকে পণ্য দেওয়ানো শুরু করেন। এদিকে মোতাহার হোসেন ও আব্দুর রাজ্জাক আকাশ নামের অপর দুই বিএনপি সাবেক নেতা তাদের লোকজনের তালিকা না দিয়েই পণ্য দেওয়া নিয়ে বাকবিতন্ডা তৈরি হয়। পরে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষেল ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। ডিলার জহুরুল ইসলাম সুরুজ জানান, বুধবার সকালে বিএনপি ও জামায়াতের জন্য বরাদ্দকৃত ৫২৭টি টিসিবি কার্ডের পণ্যসামগ্রী বিতরণের জন্য বামনগ্রাম বাজারের পাশে ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন গোডাউনে যান। পণ্যসামগ্রী বিতরণকালে স্থানীয় বিএনপির দু’পক্ষ সংঘর্ষ বেঁধে যায়। এসময় নগদ টাকাসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে তিনি দাবি করেন। মোতাহার হোসেন অভিযোগ করে বলেন, গোলাম সরকার বিএনপি থেকে বহিস্কৃত হয়েছিলেন। তিনি আওয়ামীলীগ সরকারের সময় বিভিন্ন সুবিধা নিয়েছেন। আমার এবং আব্দুর রাজ্জাক আকাশের লোকজনের তালিকা না নিয়েই ডিলারকে দিয়ে ইচ্ছে মতো পণ্য দেওয়াচ্ছিলেন তিনি। আমি তালিকা দিতে গেলে গোলাম সরকারের লোকজন আমাদের ওপর হামলা করে। গোলাম সরকারের মোবাইলে কল দিয়ে ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, খবর পেয় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
