স্টাফ রিপোর্টার : ‘তরুণদের স¤পৃক্ত করি উন্নত নগর গড়ি’ এ প্রতিপাদ্যে বিশ^ বসতি দিবস পালিত হয়েছে পাবনায়। এ উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফ আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির, উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান ও সহকারী প্রকৌশলী এস এম রায়হানুল ইসলাম। এ সময় পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) কাজী শাহনেওয়াজ, উপ-বিভাগীয় প্রকৌশলী উজ্জল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মিরাজুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপ-সহকারী প্রকৌশলী এফএম জাহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী দেলওয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো: ইব্রাহিমসহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
